চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গাজিপুরে  তথ্য সংগ্রহকালে সাংবাদিক ভয়ানক আক্রোশের শিকার!

গাজিপুরে  তথ্য সংগ্রহকালে সাংবাদিক ভয়ানক আক্রোশের শিকার!

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৩৪ পিএম, ২০২২-০৯-০৩

গাজিপুরে  তথ্য সংগ্রহকালে সাংবাদিক ভয়ানক আক্রোশের শিকার!

ডেস্ক রিপোর্টঃ গ্যাস জাতীয় সম্পদ। এর সঠিক নিয়মে অনুমোদন নিয়ে  সুষম ব্যবহার জাতির গুরুত্বপূর্ণ দয়িত্ব।গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল সাড়ে ৪ টার সময় গোপন সূত্রের ভিত্তিতে গাজিপুর জেলায় বাসন থানার অধিনে ৩ জন পেশাদার সাংবাদিক তাদের দায়িত্ব পালনে তথ্যের জন্য পালের পাড়া, পাকিস্তান গার্মেন্টস গলির মাথা হাজ্বী ভিলার মালিক আব্দুল জলিলের সাথে সাক্ষাৎ করেন। এদিকে এলাকাবাসি জানায় এই ভবনের মালিক আব্দুর জলিল তার ভবনে পাশের গলিতে একটি মুদি দোকানে সব সময়ই বসেন সেখানে গেলে তাকে পাবেন।কাজেই সাংবাদিকরা জলিল সাহেবে মুদি দোকানে গিয়ে জলিল সাহেবকে তাদের পরিচয় দিয়ে তার বাড়িতে গ্যাস সংযোগ সম্পর্কে তথ্য এবং কয়টি চুলা জানতে চাইলে জলিল সাহেব উত্তেজিত হয়ে যান এবং বলেন আমার বাড়িতে কয়টি গ্যাসের চুলা আছে তার তথ্য আপনাদের দেবো কেনো?এসব আমি জানি আর তিতাস কর্তৃপক্ষ জানে। শুধু তাই নয় সাংবাদিকরা এও বলেন জলিল সাহেবকে, আপনি তথ্য না দিলে আমরা চলে যাবো তা আপনি আমাদের সাথে খারাপ আচরন করছেন কেনো? এমন কি জলিল সাহেব বলেন আপনারা এভাবে কার অনুমতিতে কেন তথ্য জানতে এসেছেন? আপনাদের সাথে ম্যাজিস্ট্রেট কই,পুলিশ কই,তিতাস গ্যাসের অফিসার কই?তখন সাংবাদিক শোয়েব হোসেন বলেন, তথ্য জানতে হলে কি এতোকিছুর প্রয়োজন?  এটা কোন আইনে আছে? একথা বলতেই জলিল সাহেব আরও ক্ষিপ্ত হয়ে  সাংবাদিকদের ওপর ক্রমশ চড়াও হতে থাকেন। তখন জলিল সাহেব সাংবাদিকদের বলেন,আপনারা কোথাও যেতে পারবেন না বাসন থানার সভাপতি আসবেন,কাউন্সিলর আসবেন তার পরে মজা দেখবেন, বলে হুমকি দেন। এদিকে সেই মুহুর্তে ওই ভবনের মালিক গাজিপুর বাসন মেট্রো প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাককে মোবাইলে কল করেন এবং ৩ জন পেশাদর সাংবাদিকদের মধ্যে সাংবাদিক রানা(দৈনিক বিজয় বাংলাদেশ)সাথে মোবাইল ফোনে কথপোকথন হয়।এদিকে এর অল্প কিছু সময়ের মধ্যে আব্দুল জলিল সাহেব এলাকার আরও কয়েকজন ব্যক্তিদের ডেকে এনে কিছু বুঝে ওঠার আগেই তাদের সহযোগিতায় ওই ৩ পেশাদার সাংবাদিকদের গালাগাল সহ কার অনুমতিতে এখানে এসেছেন এবং কিসের সাংবাদিক এই বলে ভিডিও করেন। এর পরে জলিল সাহেব ও তারই এক বন্ধু মিলে সাংবাদিক শোয়েব হোসেনকে(দৈনিক চৌকস) ও সাংবাদিক আরিফকে গালমন্দ চড়,থাপ্পড়  মারতে মারতে  এলাকার গলির মাথা থেকে প্রধান সড়কের দিকে নিয়ে আসে এবং সে সময় আব্দুল জলিল মুহুর্তেই অনেক নেতা,মাস্তান ও সন্ত্রাসী   হাজির করে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেন তাদের মধ্যে কাউসার,রাজিব,হযরত অন্যতম।  সাংবাদিকদের তথ্য তো দেনই না বরং তাদের তিনজনকে ধাক্কা দিতে দিতে মেইন রোডের দিকে তাড়িয়ে দেন।

এ ঘটনা শুনে সাংবাদিকদের পাশে কিছুক্ষন পরে ঘটনাস্থলে আসেন গাজিপুর বাসন মেট্রোথানা  প্রেসক্লাবের নির্বাহী  সদস্য আরাফাত হোসেন ও স্টাফ রিপোর্টার দৈনিক বিজয় বাংলাদেশ।তাকেও  তারা অপমান করে মারমুখী ভঙ্গিতে রাস্তার অপর প্রান্তে তাড়িয়ে দেন বলে জানা গেছে।শুধু তাই নয় সুত্রে আরও জানা গেছে আরাফাত হোসেন এর সাথে আনা  নোয়া হাইব্রিড গাড়ি রাস্তার ওপারে থাকলে তখন জলিল সাহেবের  নেতা মাস্তান ও সন্ত্রাসীরা তাদের ঐ ভাড়া করা গাড়িতেও লাথি,ঘুষি  মারে এবং গাড়ির চালককেও হুমকির সাথে  অপমান অপদস্ত করে দ্রুত তাড়িয়ে দেন ।এতে গাড়ি ভাংচুর ও ক্ষয়ক্ষতি হয়েছে।

সাংবাদিকদের ভাষ্যমতে,ঘটনার শুরুতে তারা জলিল সাহেবের বাড়িতেও প্রবেশ করেননি এবং সাংবাদিকরা জলিল সাহেবের সাথে দেখা করে তাদের সাথে থাকা এ্যাসায়েনমেন্টও দেখান এবং জলিল সাহেব সেই এ্যাসায়েন্টন্টও পড়েন। তারপরও কেনো এমন অপমান,বিশৃংখলা ও অযৌক্তিক ভাবে অপবাদ ও লাম্পট্য জনক আচরণ ,কিসের কারণে তার এতো আক্রোশ ?

এই নিয়ে সাংবাদিকদের নামে বাসন থানায় বানোয়াট অভিযোগও করা হয়েছে বলে জানা গেছে। এই বিষয় নিয়ে ভুক্তভোগী সাংবাদিক ও মানবাধিকার কর্মী শোয়েব হোসেন বলেন, আমি উক্ত জলিলকে বারবার তথ্য প্রদানে অনিহার কারণ জানতে চাই বিধায় তিনি আমার ওপর বড্ডোবেশী চটেছেন। তিনি তাতক্ষনিক ভাবে যেভাবে পুরো এলাকার সন্ত্রাসী ও নেতা, মাস্তান একত্র করে দাপট দেখিয়েছেন তা ইতিহাসে বিরল।সুযোগ বুঝে সাংবাদিকদের নামে চাঁদা চাওয়ার মতো মিথ্যা অপবাদও গর্বিত চিত্তে জুড়ে দেন জলিল ও তার সহযোগীরা।  এমন অপশক্তি, ক্ষমতা  থাকলে সামান্য গ্যাস চুরি তার কাছেতো মামুলি ঘটনাই বটে ! আমি নিজে উপস্থিত থেকে তাদের সকল অপকর্ম অবাক দৃষ্টিতে দেখেছি। এভাবে দাঁড়ি টুপি পড়া স্থানীয়  মুরুব্বিরা কীভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলে! এরা আসলে দেশ ও জাতির কলংক!চোরের সহযোগী সবাইকে চোর বলাও অতুক্তি নয়! আমি মানবাধিকার সংস্থার একজন প্রতিষ্ঠাতা পরিচালক।  আমার মানবাধিকার সংস্থা 'হিউম্যান এইড এন্ড ট্রাষ্ট ইন্টারন্যাশনাল 'এর মাধ্যমে গাজীপুর জেলার ডিসি,এসপি,পুলিশ কমিশনার, মেয়র  মহোদয় সহ ঢাকা থেকে মাননীয়  প্রধানমন্ত্রীর কার্যালয়,  দুদক , জনপ্রশাসন মন্ত্রণালয়, আইজিপি, র‍্যাব হেডকোয়ার্টার, তিতাস গ্যাস ইত্যাদি বিভিন্ন দপ্তরে এসাইনমেন্ট জমা দিয়ে তবেই গিয়েছি।এই সংস্থা সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের একটি আন্তর্জাতিক মানের  সংস্থা। এসাইনমেন্টগুলো  জলিল সাহেব দেখার পরেও এমন অঘটন ঘটিয়েছিল যা শুধু সাংবাদিকদের নয় সে উল্লেখিত প্রতিটি দপ্তরকেই অপমান করেছে। এমন কাজ দেশ ও জাতির জন্য  মারাত্মক  কলংক জনক অধ্যায়! অবশ্যই জলিল সাহেব সহ তার সহযোগী সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমি গণমাধ্যম কর্মীগনের মাধ্যমে প্রতিটি মহলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই অমানুষদের উচিত বিচার চাই। তাদের মানবাধিকার লংঘন সহ আক্রোশপুর্ন নির্যাতন, চক্রান্ত,মানহানি, হুমকি, সন্ত্রাসী, বিশৃংখলা,মিথ্যা অভিযোগ, হয়রানি, রাষ্ট্রিয় সম্পদ চুরি ও লাম্পট্য জনক আচরণ এর বিচার না হলেই নয়।
উক্ত ঘটনায় পুরো এলাকায় চরম  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিবেশ এবং বিভিন্ন  প্রশাসন ও সাংবাদিকদের কড়া নজরদারি পরিলক্ষিত হয়।

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর